ভর্তি শুরু হয়েছে মেডিকেলে

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dr vorti২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে সরেজমিন পরিদর্শনে দেখা যায় ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে ভর্তি হচ্ছেন। ভর্তি কমিটির সামনে এসএসসি ও এইচএসসি’র মার্কসিট দেখিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন। শিক্ষার্থীরা কোনরকম বাধা ছাড়াই ভর্তি হচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি দেখা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. ইসমাঈল হোসেন জাগো নিউজকে বলেন, এ পর্যন্ত ১৫-২০ জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: এবিএম মাকসুদুল আলম বলেন, তাদের কলেজেও ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন তবে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়া ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে মেধাক্রম অনুযায়ী সুযোগপ্রাপ্ত ৩ হাজার ৬৯৪ শিক্ষার্থীকে ভর্তি হতে হবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৬১৯ জন। আসন শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও পছন্দ অনুযায়ী তারা ভর্তির সুযোগ পাবেন বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।

এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনঃপরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তারা সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু পুলিশ বলছে তাদেরকে মেডিকেল কলেজের দিকে যেতে দেয়া হবে না।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G