মির্জা ফখরুলের জামিন মঞ্জুর

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fokhrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা মানহানির মামলায় জামিন মঞ্জুর করেছেন সিএমএম আদালত।

ঢাকা মহানগর হাকিম ইউনুছ খানের আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দলকে খুনি বলার অভিযোগে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নুর-ই আলম সিদ্দিকী ২০১৪ সালের ১ সেপ্টেম্বর বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পল্টন থানা কর্মকর্তাকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ওই বছরের ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে খুনির দল বলে উল্লেখ করেন। এ খবরটি ২৫ আগস্ট বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে এতে বাদীর মানহানি হয়েছে বলে অভিযোগ এনে তিনি মামলাটি করেন।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G