ফালু-খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস

প্রকাশঃ অক্টোবর ৪, ২০১৫ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hasiরোববার গণভবনে সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোসাদ্দেক হোসেন ফালু এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে হাস্যরস করেন।

প্রশ্নোত্তর পর্বে প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যখন নিউ ইয়র্কে, ঠিক একই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে। সেখানে একটি অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগের কিছু সংখ্যক দেশ প্রেমিককে নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। তিনি (খালেদা) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদের নিয়ে দেশ চালনো হবে। কারণ আওয়ামী লীগে অনেক দেশপ্রেমিক ও মেধাবী নেতা রয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে হাসতে হাসতে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মধ্যে যদি খালেদা জিয়া প্রেমিক খুঁজে পান তাহলে ফালুর কী হবে?

প্রধানমন্ত্রীর এ ধরনের হাস্যরস মন্তব্যে গণভবনের সম্মেলন কক্ষে সবার মাঝে হাসির রোল পড়ে যায়।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন সম্মাননা প্রাপ্তিসহ পুরো সফর নিয়ে গণভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G