ঢাবি ও জবির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৫ সময়ঃ ৮:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

proshnoঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। ‘ফেসবুকের কয়েকটি পেইজে প্রশ্ন পাওয়া গেছে, প্রয়োজনে যোগাযোগ করুন” নামে কয়েকজনের পোস্ট শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেছে।

প্রশ্ন ফাঁসের বিষয়ে ঢাবি ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী জানান, সালিহুর রহমান নামে একজন তার ফেসবুক ‘উদ্ভাস এইচএসসি ব্যাচ ২০১৫’ তে পোস্ট করেন : ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রশ্নের জন্য যোগাযোগ করুন। প্রথমে ১০ হাজার টাকা পরে ৪০ হাজার টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ ০১৮৩****৪০৯ নম্বরে।

এরপর ওই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করা ওই নম্বরে সালিহুরের সঙ্গে কথা বলেন। পরিচয় জানতে চাইলে তিনি ওই ভর্তিচ্ছু ওই শিক্ষার্থীর কাছে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের আবাসিক ছাত্র ও এমবিএ (ফিন্যান্স) এর ছাত্র বলে দাবি করেন।

কীভাবে প্রশ্ন নেয়া যাবে জানতে চাইলে সালিহুর রহমান বলেন, ‘আপনাকে প্রথমে আমার বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দিতে হবে। তারপর আমি আপনার মেইলে প্রশ্ন ও উত্তর পাঠাবো। এরপর আপনার ক্যান্ডিডেট পরীক্ষা দেয়ার পরে আমরা আপনার সঙ্গে দেখা করে বাকি টাকা নিয়ে নেবো। কথা শেষে তিনি তার বিকাশ নম্বর (০১৯৫****০৪৯) থেকে কল দিয়ে বলেন এটি আমার বিকাশ নম্বর। এ নম্বরে আপনি আমাকে ১০ হাজার টাকা দেন তারপর আমি আপনাকে প্রশ্ন দিচ্ছি।’

একপর্যায়ে তিনি টাকা পাওয়ার পর সরাসরি ভিডিও কলে কথা বলবেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, আমরা কোনো ছাত্র-ছাত্রীর সঙ্গে কথা বলি না আমরা শুধু অভিভাবকদের সঙ্গে কথা বলি।

এছাড়াও রাজীব রহমান নামে একজন ‘বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশন টেস্ট হেল্প ২০১৪-১৫’ গ্রুপে পোস্ট করেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর পেতে এখনই যোগাযোগ করুন। নিচে কমেন্ট করুন।’

সুমন মাহমুদ নামে একজন ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল পরীক্ষার ভর্তি পরীক্ষার ভর্তি প্রস্তুতি’ নামক পেইজে লেখেন ‘আগামী ৯ অক্টোবর ঢাবি এর খ ইউনিটের অ্যাডমিশন টেস্ট। কারো যদি প্রশ্ন লাগে তাহলে ইনবক্সে যোগাযোগ করুন। উত্তরসহ দেয়া হবে।’

একইভাবে পোস্ট দেন সুজন খান নামে আরেক ব্যক্তি। তার ফেসবুক আইডিতে প্রবেশ করলে দেখা যায় ওখানে তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ লেখা। তার ফেসবুক টাইমলাইনে গত ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার সকাল ১০টা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হওয়া ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তরসহ সকাল ৯টা ৬ মিনিটে প্রশ্ন আপ করা হয়েছে। তিনিও প্রশ্ন হাতে আছে প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করতে বলেন। নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। ‘ফেসবুকের কয়েকটি পেইজে প্রশ্ন পাওয়া গেছে, প্রয়োজনে যোগাযোগ করুন” নামে কয়েকজনের পোস্ট শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G