চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

প্রকাশঃ নভেম্বর ২, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।   সংঘর্ষে এখন পর্যন্ত ওসিসহ ৫ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহতরা হলেন ওসি ইসমাউল  হোসেন, কনস্টেবল এনাম, চবি ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু কাইজার রনি এবং দুই কর্মী সাব্বির ও মাসুম

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির সমর্থিত ছাত্রলীগ এবং প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলছে। বর্তমানে ছাত্রলীগের এক গ্রুপ শাহ আমানত হল এবং অপর গ্রুপ শাহ জালাল হলে অবস্থান নিয়েছে। দুই গ্রুপে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। বর্তমানে ক্যাম্পাসে  উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G