চবি সংঘর্ষে তদন্ত কমিটি গঠন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দীন চৌধুরী কে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মিজানুর রহমান ও শহীদুল ইসলাম।
তদন্ত কমিটির প্রধান হেলাল উদ্দীন বলেন, গতকালের ঘটনায় আজ সকালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কতদিন এর মধ্যে তদন্ত প্রকাশ করতে হবে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অতি দ্রুত তদন্ত প্রকাশ করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, শান্ত পরিস্থিতে আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তদন্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সংঘর্ষের ব্যাপারে তদন্ত হওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং খুব শীঘ্রই তদন্তের ফলাফল হাতে এসে পৌছবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে



















