যে সিনেমার দর্শকই প্রযোজক

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

songogএতোকাল শুনে এসেছেন সিনেমা নির্মাণে দুই একজন প্রযোজক থাকেন বড়জোর তিন জন। কিন্তু এমনটা কি কখনো শুনেছেন একটা ছবির প্রযোজক হাজার হাজার? আর তারাই আবার এ ছবির দর্শক।

সম্প্রতি  পুরোপুরি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সিনেমা নির্মাণে বাংলাদেশে নতুন ধারায় সিনেমা তৈরি করতে যাচ্ছেন নন্দিত নির্মাতা আবু সাইয়ীদ

‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অর্থায়ন হচ্ছে ছবির অগ্রিম টিকিট কিনে নিয়ে ছবি নির্মাণে দর্শকদের অংশীদার হওয়া। এতে একজন বা দুজন প্রযোজকের বদলে হাজার হাজার মানুষ হন ছবির প্রযোজক।

 এমন করে হাজার হাজার প্রযোজকের মাধ্যমে নির্মিত হতে যাচ্ছে ‘সংযোগ’ সিনেমাটি। ‘সংযোগ’ পূর্ণাঙ্গ গণ-অর্থায়নের ছবি। এর আগেও বাংলাদেশে এ ধরনের অর্থায়নে ছবি হয়েছে। তবে সেটা আংশিক গণ-অর্থায়ন। গণ-অর্থায়নের কিছু আন্তর্জাতিক নিয়ম আছে। নব্বই দশক থেকে যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিতে ছবির জন্য অর্থায়ন শুরু হয়।

songog২সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা আবু সাইয়ীদ জানান ‘আমাদের ছবির বাজার এবং বাণিজ্যিক অবস্থা ভালো না। এই পদ্ধতিতে যদি কিছু ছবি তৈরি হয়, সেটা খারাপ হয় না। আমি কোনো ছবি দীর্ঘদিন ধরে করি না। তবে এটা নিয়ে ভেবেই পাঁচ বছর পার করেছি ।’

তিনি জানান, ভালো সাড়াও পেয়েছেন— ‘জুন মাসে ফেসবুকে সংযোগ-এর একটা পাতা চালু করি। ( ফেফবুকে সংযোগের পেজঃ https://www.facebook.com/amaderchobi.bd/?fref=nf ) তখন থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। ইতিমধ্যে অনেকে ব্যাংক হিসাবে কিংবা হাতে হাতে টাকা দিয়েছেন। ছবির সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, পঞ্চগড় থেকে ফোন এসেছে। তাঁদের আবেগ আমাকে অভিভূত করেছে।’ আবু সাইয়ীদ ৬ নভেম্বর সিনেমাটির অগ্রগতি তুলে ধরবেন সংবাদ সম্মেলনে।

 প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G