অন্তত একটি অস্ত্রের চেম্বারে গুলিভর্তি থাকবে

প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৮:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

policeচেকপোস্ট কিংবা টহলকালে কোনোভাবে পুলিশের ওপর হামলা হলে নিরাপত্তার স্বার্থে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। একই সঙ্গে চেকপোস্ট বসানোর সময় অন্তত একটি অস্ত্রের চেম্বারে গুলিভর্তি রাখতে বলেছেন তিনি।

ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএমপির বিভিন্ন জোনের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে উপস্থিত থাকা একজন উপ-কমিশনার (ডিসি) নাম প্রকাশ না করার শর্তে দ্য বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়। কমিশনার সে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে নজরদারি বাড়াতে বলা হয়েছে।’

তিনি জানান, বৈঠকে কমিশনার বলেছেন, ‘টহল বা চেকপোস্টে পুলিশ গুলিবিদ্ধ হবে এবং সন্ত্রাসীরা গুলি করে চলে যাবে; পুলিশ গুলি করবে না, এটা হতে পারে না। নিজেদের রক্ষায় গুলি চালাতে হবে। এ ক্ষেত্রে কারোর অনুমতি লাগবে না।’
তিনি আরও জানান, পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকলে চেকপোস্ট না বসানোর জন্যও বলা হয়েছে। তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে। এ ছাড়া চেকপোস্টে অন্তত একটি অস্ত্রে গুলিভর্তি করে রাখতে হবে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘অফিসিয়ালি এ ধরনের নির্দেশনা জারি করা হয়নি। তবে আন-অফিসিয়ালি পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া পুলিশ আইনেও আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে পারবে বলে উল্লেখ রয়েছে। কাজেই পুলিশের ওপর হামলা হলে প্রাণরক্ষার্থে গুলি চালাতে পারেন। সে ক্ষেত্রে অনুমতি লাগবে না।’
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G