ফখরুলের মামলার শুনানি ১১ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ৯, ২০১৫ সময়ঃ ২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

Mriza-Fakrul-0987নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের রুলের শুনানির জন্য ১১ নভেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এ বিষয়ে মির্জা ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী বলেন, রুলের নিষ্পত্তির বিষয়ে আজ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময় আবেদন করায় পুনরায় দিন ধার্য করা হয়।

গত ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরদিন মির্জা ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ মুহূর্তে তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ জুন ওই তিন মামলায় ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। পরে  হাইকোর্টের জামিন আপিল বিভাগ বহাল রাখেন। ফলে সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বিএনপি নেতা। এর পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি। দেশে ফিরে আবেদন জানিয়ে আত্মসমর্পণের মেয়াদ দুই দফা বাড়িয়ে নেন তিনি।

নাশকতার কাজে উসকানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে ওই দুই থানা পুলিশ।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G