কাল জামায়াতের হরতাল

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৮:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mujahid hortalমানবতা বিরোধী অপরাধের দায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদ জানিয়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার দেশব্যাপী গায়েবানা জানাজা ও দোয়া, সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) হরতাল।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G