আড়াই মাস পর গুলশান কার্যালয়ে খালেদা

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

খালেদাদীর্ঘ আড়াই মাস গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যার পর গুলশান নিজ অফিসে আসবেন তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন।

দলীয় সূত্রে জানায়, আড়াই মাস পর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
কিন্তু, খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গুলশান কার্যালয়ে নেতাকর্মীর প্রবেশাধিকার সীমিত রাখার ব্যবস্থা করবেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর শারীরিক চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।গত ২১ তারিখ দেশে ফিরেছেন বেগম জিয়া ।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G