নতুন চলচ্চিত্রের গানে সাংসদ

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

momotazমনপুরা,নেকাব্বরের মহাপ্রয়াণ, খাইরুন সুন্দরী প্রভৃতি চলচ্চিত্রের পর এবার নতুন একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সাংসদ ও ফোক সম্রাজ্ঞী মমতাজ। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ছবিটির নাম ‘কারণ তোমায় ভালোবাসি’।

বুধবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের একটি স্টুডিওতে ‘কেনো এতো মায়া লাগে বলনা আমায়……কেনো এতো ভালোবাসি বলনা আমায়’ এমন কথার গানটির রেকর্ডিং শেষ হয়েছে ।

গানটি লিখেছেন ফিরোজ কবির ডলার ও গোলাম মোস্তফা শিমুল। ফিরোজ কবির ডলারের সুরে এর সংগীতায়োজন করেছেন এস কে সমীর।

মমতাজ বলেন, ‘আমাদের চলচ্চিত্রে এখন দিন বদলের হাওয়া লেগেছে। খুব সুন্দর সুন্দর গান হচ্ছে আজকাল। তার ভিড়ে আমিও একটি চমৎকার গান করলাম। প্রেম আর আবেগে মাখানো এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি’। নতুন এই চলচ্চিত্রের সাফল্য কামনা করেছেন মমতাজ।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্র ‘অনুক্রোশ’ ও ‘হরিযুপিয়া’ নির্মাণের পর এবার ভালোবাসার গল্প নিয়ে নিজের তৃতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন গোলাম মোস্তফা শিমুল। চলচ্চিত্রটির ৬টি গানের পাঁচটি গানের রেকর্ডিং এরইমধ্যে শেষ হয়েছে। খুব শিগগির বাকি গানটিও সম্পন্ন হবে বলে জানান তিনি।

ফিরোজ কবির ডলার ও গোলাম মোস্তফা শিমুলের লেখা এবং ফিরোজ কবির ডলারের সুরে সবকয়টি গানের সংগীত পরিচালনা করেছেন এস কে সমীর। মমতাজ ছাড়া অন্যান্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও হাসান আবিদুর রেজা জুয়েল ও বেলাল খান।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G