খালেদার কার্যালয়ে ব্যবসায়ী নেতারা

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bggggবিজিএমইএ-এর সভাপতি আতিকুল ইসলামসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের কার্যালয়ে যান।

এরপর শোক বইয়ে স্বাক্ষর করে বের হন তারা। তবে খালেদা জিয়ার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি-দলের সাক্ষাৎ হয়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা প্রবেশ করে সাতটা ৫০ মিনিটের দিকে ব্যবসায়ীরা বের হয়ে আসেন।

এ সময় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে আমরা বেশ কয়েকটি ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছি। শোক বইয়ে স্বাক্ষর করেছি এবং কোকোর রুহের মাগফেরাত কামনা করেছি। এর বেশি কিছু নয়।

বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে  প্রতিনিধিদলে ছিলেন- একে আজাদ, আনিসুল হক, লতিফুর রহমান, মীর নাসির উদ্দিন আহমেদ, গোলাম কুদ্দুস, রোকেয়া আফজাল রহমান, কাজী মনিসহ আরো অনেকে।

প্রতিক্ষণ /এডি/নাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G