প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিএনপি

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ণ

htনির্বাচনে বিএনপি প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এইচটি ইমাম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না, সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কিছু জায়গায় বাড়াবাড়ি ছাড়া সুষ্ঠু, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভোটগ্রহণ স্থগিতের ব্যাপারে এইচটি ইমাম বলেন, এটি ইসির ব্যর্থতা নয়। সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে। এ সুযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও সহিংসতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যাতে তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারেন।

বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটা নতুন কোনো বিষয় নয়। ইতিপূর্বে তাদের নিজে নিজে গায়েব  এবং উদয় হওয়ার ঘটনা আমরা দেখেছি। তারা কাল্পনিক কিছু অভিযোগের নামে গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমিশনকে অবহিত করতে এসেছি। কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসিনি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে যেকোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তাদের রয়েছে। তাই আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি তাদের অবহিত করতে এসেছি। তারা ব্যবস্থা গ্রহণ করছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G