চলতি বছরেই নিষিদ্ধ হবে জামায়াত

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kamrulআইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০১৬ সালের মধ্যেই জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রমনা থানা আওয়ামী লীগের হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে কামরুল ইসলাম এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। আজকে প্রশ্ন উঠেছে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে। তাদের অর্থের উৎসও বন্ধ করা হবে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে।

রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার কর্মসূচির সভাপতিত্বে ছিলেন। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G