তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

tarekবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা নং ২২১/১৫ এর শুনানি শেষে এ আদেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন। এর প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ তারেক রহমানের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর সিলেটে নিম্ন আদালতে মামলা দায়ের করেন।

সামাদের পক্ষে দায়েরকৃত মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট টিপু রঞ্জন দাস, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও অ্যাডভোকেট সুয়েব আহমদ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G