নেতাকর্মীরা চাইলে চেয়ারম্যান থেকে সরে যাব

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

rtrytertyআগামী এপ্রিল মাসের কাউন্সিলে নেতাকর্মীরা চাইলে চেয়ারম্যান পদ থেকে সরে যাবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার বনানীতে নিজ কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের দায়িত্ব অর্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘নেতাকর্মীরা যাকে চেয়ারম্যান হিসেবে চাইবেন, তিনিই চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’

বাবলু সম্পর্কে তিনি বলেন, বাবলুর বাবা যখন অসুস্থ ছিল, তখন আমি নিজ খরচে ব্যাংককে গিয়ে দেখে এসেছি। ওকে আমি সন্তানের মতো দেখতাম। কিন্তু ও সেলফিশের মতো আচরণ করেছে। আমি যখন রংপুরে ছিলাম, আমার স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে। এ কারণেই তাকে মহাসচিব পদ থেকে বাদ দিয়েছি।

তিনি আরো বলেন, আমার স্ত্রী রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করতে চেয়েছিলাম। কিন্তু তার বয়স এখন ৭৬ বছর। ৩ বছর পর আগামী নির্বাচনের সময় তার বয়স হবে ৭৯ বছর। সেসময় তিনি চলতে পারবেন কিনা আমি জানি না। আমি নিজেও চলতে পারব কি না জানিনা। নির্বাচনের কাজে সারাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়। এসব চিন্তা করেই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করেছি।

অনুষ্ঠানে জিএম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার ছাড়াও এরশাদপন্থি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G