মোশাররফের আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

wertwerবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন।

শুনানিতে খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন নিতাই রায় চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

মোশাররফের আইনজীবী নিতাই রায় বলেন, নিম্ন আদালতে ড. খন্দকার মোশাররফের অভিযোগ গঠন করা হয়। ঐ আদেশ সঠিক হয়নি মর্মে আমরা হাইকোর্টে রিভিশনে আবেদন করেছিলাম। কিন্তু আদালত সন্তুষ্ট না হওয়ায় আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। পরে সময় বুঝে অন্য আদালতে আবেদন করব।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ অক্টোবর অর্থ পাচারের মামলায় খন্দকার মোশারফ হোসেন বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-১-অভিযোগ গঠন করেন।

অভিযোগে বলা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধ উপায়ে অর্জিত মুদ্রা বিদেশে পাচার করে আইন পরিপন্থী কাজ করেছেন। মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নম্বর- ১০৮৪৯২) জমা করেন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G