প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৬ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

yutyutyuগৃহীত বিভিন্ন ধরনের পদক্ষেপের ফলে প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর তাই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা হাসি মুখে পরীক্ষা দিচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, যে যার মতো করে উত্তরপত্র ভরাট করছে। অটিস্টিক, সেরিব্রালপালসি ও ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত বেশ কয়েকজন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীকে অন্যদের চেয়ে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। এ ধরনের গুজবে অভিভাবক ও শিক্ষার্থীদের কান না দেওয়ার আহবান জানাচ্ছি। ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ লিখলে তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবস্থা নিবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G