ফখরুলসহ ২৩ জনের চার্জ শুনানি ৯ মার্চ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

tyuytueবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় করা নাশকতার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক আতিকুর রহমান এই তারিখ ধার্য করেন।

ফখরুল ইসলাম ছাড়া মামলাটির অপর আসামিরা হলেন- মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, আমানুল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব উন নবী সোহেল, মীর শরাফাত আলী সফু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আব্দুল আলীম, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, এসএম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন ও আবুল মনসুর খান দীপন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে এ মামলাটি করেন। ২০১৩ সালের ২০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G