আপনার আজকের রাশিফল (২৮ জানুয়ারী ২০১৫)
প্রতিক্ষণ ডটকম:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে দায়িত্বের চাপে ক্লান্তি ও অবসাদ। কপট বন্ধুর উস্কানিতে ভুল পথে যাওয়ার আশঙ্কা। শ্লেষ্মা ও জ্বরকাশি কাবু করে ফেলতে পারে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখাই ভাল। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সাফল্যের সূচনা। স্নায়বিক দুর্বলতায় দুর্ভোগ।
মিথুন (২২ মে—২১ জুন)
কর্মসূত্রে ভিন্ রাজ্যে সফরের সুযোগ। সাহসের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা। প্রিয়জনের চিকিত্সা-বিভ্রাটে বহু ব্যয়।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
খেলাধুলায় কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় কাজের সম্ভাবনা। একাধিক পথে বাড়তি উপার্জন। কোনও মহিলাকে ঘিরে পরিবারে অশান্তি।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
উপস্থিতবুদ্ধিতে কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। বিলাসব্যসন ঘিরে অর্থসঙ্কট ও পরিবারে অশান্তি। অস্থিসন্ধি ও পেশির সমস্যায় ক্লেশ।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
কর্মসমস্যার জটিলতায় উদ্বেগ বাড়বে। বন্ধুর অন্য মুখ প্রকট হয়ে পড়ায় মানসিক ক্লেশ। নিজের বুদ্ধি ও কর্মকুশলতায় বৈষয়িক সমস্যার সমাধান।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায় উন্নতি সত্ত্বেও আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই সমীচীন। অতিক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা। জলপথে ভ্রমণ এড়ানোই ভাল।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
মিষ্টিমধুর কথাবার্তায় অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। কুচক্রী সহকর্মীদের কূট চালে কর্মস্থলে জটিলতা বৃদ্ধি। ফাটকা বা লটারিতে প্রাপ্তিযোগ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
বুদ্ধিবলে শত্রুদের সমবেত চেষ্টা প্রতিহত করে কর্মে অগ্রগতি। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্য। বাহন ক্রয়ের শুভ যোগ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
বহু শ্রম ও অধ্যবসায়ের পুরস্কার মিলতে পারে। ললিতকলার অনুশীলনে কৃতিত্বের স্বীকৃতির যোগ। সম্পত্তি ক্রয়বিক্রয় আপাতত স্থগিত রাখাই ভাল।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি। কোনও আত্মীয়ের কুপ্রভাবে পরিবারে অশান্তি। প্রিয়জনের বিয়ে নিয়ে আলাপ-আলোচনা শুরু হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
বিবিধ উপায়ে অর্থাগম। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মামলায় অর্থনাশ ও সম্পর্কের ক্ষতি। প্রেমপ্রণয়ে জটিলতা বাড়বে।
























