১ মাসের মধ্যে দায়ী পুলিশের বিচার দাবি সুরঞ্জিতের

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

senআগুনে দগ্ধ হয়ে চা দোকানির মৃত্যুর ঘটনা দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে ১ মাসের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ক বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তেলের আগুনে চা দোকানির মৃত্যু একটি চাঞ্চল্যকর ঘটনা। মানুষ যার ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই পুলিশ এ ঘটনার সাথে জড়িত। সেখানে তদন্তের কী আছে? অবিলম্বে এই মামলাটিকে দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে ১ মাসের মধ্যে বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। ফৌজদারি আইনে ৩০২ ধারায় এফআরআই দায়ের করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘সোনালী ব্যাংকে ডাকাতি হয়েছে। বেসিক ব্যাংক লুট হয়েছে। এই ডাকাতি বা লুটের সাথে কারা জড়িত, এটা কি মানুষ জানে না? এসব ঘটনার সাথে ব্যাংকের কর্মচারীদের নামও উঠে এসেছে। সোনালী ব্যাংক ডাকাতি আর বেসিক ব্যাংক লুট হয়ে থাকলে এর দায় অর্থ মন্ত্রণালয়ের নিতে হবে। কারণ, জণগনের টাকা আত্মসাতের দায় কেউ এড়াতে পারবে না।’

আলোচনা সভার সভাপতিত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি চিত্তরঞ্জন ঘোষ। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপ-কমিটির সহ সম্পাদক ইস্কান্দর মির্জা শামীম, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G