ফের আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

campusপাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাসহ মর্যাদা পুন:প্রতিষ্ঠা সংক্রান্ত দাবি আদায়ে তৃতীয়বারের মতো সরকারকে বেধে দেয়া সময় বৃদ্ধি করলেন শিক্ষকরা। এবারো এর সমাধান না হলে  নেয়া হবে কঠোর পদক্ষেপ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব ভবনে বেলা সোয়া ১২টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ৬ মার্চ কেবিনেট সাব কমিটির সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হবে। আমরা আশা করি ঐ বৈঠকে সম্মানজনক একটি সমাধান হবে। সমাধান না হলে ৮ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ঐ সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিরা যে পরামর্শ দেবেন আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। এক্ষেত্রে কঠোর পদক্ষেপও নিতে হতে পারে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G