এই প্রথম জুটি হলেন নোবেল-তিশা

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৬ সময়ঃ ২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

nobel

অনেক দিন পর নতুন নাটকের শুটিং করছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী নোবেল। নাম ‘আনপ্রেডিকটেবল’। আর এতে তার সঙ্গে জুটি হয়েছেন তিশা। এবারই প্রথম কোনো নাটকে অভিনয় করছেন তারা দুজন। এর আগে অবশ্য দুজন অনেক কাজ করেছেন, তবে সেটা শুধুই বিজ্ঞাপনচিত্রের।

সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন তানিন রহমান। পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। রাজধানীর গুলশান ও বনানী এলাকার বিভিন্ন লোকেশনে ১১ ও ১২ মার্চ নাটকটির শুটিং করা হয়। নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের পরিচালক মেহেদী হাসান জনি।

তিশার সঙ্গে নাটকে কাজ করার প্রথম অভিজ্ঞতা নিয়ে নোবেল বলেন, ‘তিশা খুব ভালো অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ।’ নাটক সম্পর্কে বলতে গিয়ে নোবেল বললেন, ‘আমার চরিত্রটি খুব মজার। নাটকে তিশার সঙ্গে আমার প্রথম দেখা হয় একটি বিপণিবিতানে। এরপর তা নিয়মিত হতে থাকে। একটা সময় দুজনই একে অন্যের প্রতি ভালো লাগার ব্যাপারটি উপলব্ধি করতে শুরু করি। কোনো কারণ ছাড়াই একদিন হঠাৎ তিশা উধাও। অনেক দিন পর যোগাযোগ হয় ফেসবুকে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আপাতত এর বেশি আর কিছু বলা যাবে না। বাকিটা দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখতে হবে। নাটকটি অনেক রোমান্টিক। গল্পে অনেক চমক আছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

অন্যদিকে, নোবেলের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিশা বলেন, ‘নোবেল ভাই অনেক ভালো মডেল ও অভিনেতা। মানুষ হিসেবেও তিনি চমৎকার।’

 

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G