স্বাধীনতা পদক পেলেন ১৪ ব্যক্তি ১ প্রতিষ্ঠান

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৬ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


প্রতিক্ষণবাংলাদেশে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা দেশের এ সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করেন।

প্রত্যেকে ৫০ গ্রাম ওজনের একটি ক্রেস্ট, সনদ ও তিন লাখ টাকার চেক পুরস্কার হিসেবে পাচ্ছেন। ইতিপূর্বে এ পুরস্কারের নগদ অর্থমূল্য দুই লাখ টাকা সমমূল্যের ছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করার স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক পেয়েছেন। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান); বিজ্ঞান ও প্রযুক্তিতে পাচ্ছেন পাটের জীন রহস্য আবিষ্কারক প্রয়াত বিজ্ঞানী মাকসুদুল আলম।

এছাড়া কবি নির্মলেন্দু গুণ, রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী আবদুস সালাম ও প্রয়াত রফিকুল ইসলাম; মুক্তিযুদ্ধে বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রমাণিক, সমাজসেবায় মরহুম মৌলভী আচমত আলী খান, মুক্তিযুদ্ধে অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার বদরুল আলম বীর উত্তম, শহিদ শাহ্ আব্দুল মজিদ; এম আবদুল আলী; সংস্কৃতিতে সৈয়দ হাসান ইমাম। বাংলাদেশের প্রথম সংবিধান যিনি নিজের হাতে লিখেছেন সেই প্রয়াত লেখক এ কে এম আবদুর রউফ; দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপনকারী কে এম শিহাব উদ্দিন ।

প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদান ও দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনী দেশের সর্বোচ্চ এ পদক পেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G