মালেশিয়ায় অভিযানে শতাধিক বাংলাদেশী আটক

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

file (1)মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন পুলিশের অভিযানে কমপক্ষে ১০০জন বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটক বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—লক্ষ্মীপুরের রাজীব, কক্সবাজারের জাহিদ হাসান, ময়মনসিংহের আবদুল আউয়াল ও চট্টগ্রামের রানা।

খোঁজ নিয়ে জানা যায়, কুয়ালালামপুরে বুকিত বিন্তানে সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট লয়াত প্লাজা, সুঙ্গাই ওয়ান, টাইমস স্কয়ার এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম , ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকদের আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারী রয়েছে।

========

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G