ইয়াবা ব্যবসায়দের আঘাতে আহত ৪ সাংবাদিক

প্রকাশঃ মে ১৪, ২০১৬ সময়ঃ ৩:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪১ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি:

photo-1463158763 টেকনাফের নাজিরপাড়ায় ইয়াবা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।

আহত সংবাদকর্মীরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, ক্যামেরাম্যান ফরাজ ও একাত্তর টিভির ক্যামেরাম্যান বাবু দাস। আহতদের মধ্যে সুজাউদ্দিন রুবেলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর টিভির ক্যামেরাম্যান বাবু দাস জানান, আজ বিকেল ৫টার দিকে ইয়াবা সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য টেকনাফের নাজিরপাড়ার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্টোর বাড়িতে যান তারা। এ সময় টেলিভিশনের ক্যামেরা দেখে সাংবাদিকদের ওপর চড়াও হন ইয়াবা ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা দা-কিরিচ নিয়ে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ওপর হামলা চালান। এতে চারজন আহত হন।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G