ছেলের লাথিতে মায়ের মৃত্যু

প্রকাশঃ মে ৩০, ২০১৬ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

নীলফামারীনীলফামারীতে ছেলের পায়ের লাথির আঘাতে মৃত্যু হয়েছে মায়ের। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত এই মায়ের নাম জাহেদা বেগম (৫৭)। তিনি জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া কাজীপাড়া গ্রামের হবিবর রহমান হবির স্ত্রী। আর তাঁর হত্যাকারী ছেলের নাম আবুল কালাম।

আজ সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানায়, ছেলে আবুল কালামের স্ত্রী তথা পুত্রবধূ মঞ্জিলা বেগমের সাথে শাশুড়ি জাহেদার দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছে। এ অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। রাত ১টার দিকে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে কালাম তার মা জাহেদাকে মারপিট ও লাথি মারলে ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়।

পরে ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য লাশ দড়ির সাথে ঝুলিয়ে রেখে জাহেদার ছেলে ও পুত্রবধু পালিয়ে যায়। খবর পেয়ে আজ সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G