সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ মে ৩১, ২০১৬ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

20151109115854

১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোসাইবাড়ী গ্রামে । এনায়েতপুর থানার গোসাইবাড়ী গ্রামের আলাউদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে উঠেছে শিশুটিকে ধর্ষণের অভিযোগ। আলাউদ্দিন ওই গ্রামের আনসার আলীর ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে ওই গ্রামের তিলখেত শিশুটিকে নিয়ে এ পাশবিক কাজ করে আলাউদ্দিন।

শিশুটির বাবা জানান, বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে তিলখেতের পাশে ঘাস কাটতে যান তিনি। সন্ধ্যার আগে আলাউদ্দিন তার মেয়েকে একা পেয়ে তিল খেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময় পাশের বাড়ির আব্দুস সামাদের মেয়ে সুমাইয়া সুমি শিশুটিকে দেখতে পেয়ে তার মাকে জানায়। পরে রক্তাক্ত অবস্থায় তিলখেত থেকে তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. বনানী রায় জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। এখন রক্তক্ষরণ কিছুটা কমলেও প্রচণ্ড ব্যথা রয়ে গেছে। তবে সে ঝুঁকিমুক্ত রয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G