খ্রিস্টান দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ জুন ৫, ২০১৬ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1465121627-Natore_Murder-1

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুর্বৃত্তরা এক খ্রিস্টান দোকানিকে কুপিয়ে হত্যা করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দোকানির নাম সুনীল গোমেজ। তাঁর বাড়ি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিস্টানপল্লীতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজ মুদি দোকানে বসেছিলেন সুনীল গোমেজ। ওই সময় একদল দুর্বৃত্ত এসে তাঁকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের কুপিয়ে হত্যার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। কিছুদিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দু এক জুতা ব্যবসায়ীকে নিজ দোকানে কর্মরত অবস্থায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ছাড়া কুষ্টিয়ায় মুসলিম এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই হোমিও চিকিৎসক লালনের অনুসারী ছিলেন বলে জানা গেছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G