পুরোহিত হত্যার দায় স্বীকার আইএসের

প্রকাশঃ জুন ৭, ২০১৬ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

91

খুলনা বিভাগের ঝিনাইদহ সদর উপজেলার এক মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। আইএসের কথিত ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর প্রচার করছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন আরোহী হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ওই সময় গোপাল গাঙ্গুলী পূজার উদ্দেশ্যে এক বাড়িতে যাচ্ছিলেন তারা সাইকেলে করে।

আইএস তাদের বিবৃতিতে বলেছে ঝিনাইদহ সদরে হিন্দু পুরোহিত হত্যার সঙ্গে তারা জড়িত।

এর আগে গত ৫ই জুন নাটোরে খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G