শিশুসহ ২ জনকে হত্যা

প্রকাশঃ জুন ১৭, ২০১৬ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

6249_Rongpur

রংপুর নগরীর পীরগাছা ও পীরগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনকে হত্যা করা । পীরগাছায় ও পীরগঞ্জে পৃথক ঘটনায় উপজেলায় দু’টিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি, বি-সার্কেল) সাইফুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে পীরগঞ্জ উপজেলার একটি গ্রামে আম কুড়াতে যায় ১০ বছর বয়সী এক কন্যা শিশু। ওই শিশুকে একা পেয়ে স্থানীয় উত্তর পাড়া গ্রামের শাহজানের ছেলে রিয়াদ (২৫) তাকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রিয়াদের থাকার কক্ষের খাটের নিচ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে খাটের নিচে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, অপরদিকে, সকালে পীরগাছায় রুবেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত রুবেল পীরগাছা আমডারায় গ্রামের শাহানুর ইসলামের ছেলে ।

নিহত রুবেলের মা হোসনে আরা বেগম। পীরগাছা উপজেলার পাকার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে রবেল ও তার মা বসবাস করে আসছিলেন। রুবেল ঢাকায় একটি সেলুনের দোকানে কাজ করতেন। ছুটিতে রুবেল বাড়িতে এসে এই হত্যাকাণ্ডের শিকার হলেন। হত্যার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পাচ্ছেন না।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G