বিক্ষোভের পরিবর্তে আলোচনা সভার আহবান

প্রকাশঃ জুন ১৮, ২০১৬ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

2016_04_19_20_38_16_8mF6HzTi2oYlar5FShNKpABHasjJKc_original

সারাদেশে জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে থেকে হাজার হাজার ‘নিরীহ’ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির।

গত বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তবে রাজধানী ঢাকায় কর্মসূচির তারিখ পরিবর্তন করার পাশাপাশি কর্মসূচির ধরনেও পরিবর্তন আনা হয়েছে। বিক্ষোভ কর্মসূচি পালনের পরিবর্তে আলোচনা সভা করবে দলটি। তারিখ পরিবর্তন হলেও কর্মসূচি পালনের স্থান ঠিক রাখা হয়েছে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৮ জুন) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (২০ জুন) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশের পরিবর্তে আলোচনা সভা করবে মহানগর বিএনপি।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে ঢাকায় কর্মসূচির ধরন ও তারিখ পরিবর্তন করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G