আইনজীবি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ জুন ২৩, ২০১৬ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

aগাজীপুরে ২০০৮ সালে শিক্ষানবিশ আইনজীবী মো. ফিরোজ জামান সোহেল হত্যা মামলায় ৫ জনকে মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের মধ্য ছায়াবীথি এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), আব্দুর রউফের তিন ছেলে সজল (২৮),  মো. তিথি (৩১) ও বাপ্পি (৩৩) এবং কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল (৪২)। এদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছে।

গাজীপুর আদালতের এপিপি আতাউর রহমান জানান, ২০০৮ সালের ৯ মার্চ পূর্বশত্রুতার জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে আইনজীবী ফিরোজ জামান সোহেলকে হত্যা করে। পরে সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভান্ডারি বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G