রাতেই ২০ বিদেশী নাগরিককে হত্যা

প্রকাশঃ জুলাই ২, ২০১৬ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ispr_40431

গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে শুক্রবার রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। সে রাতেই ২০ বিদেশি নাগরিককে হত্যা করে তারা। আর সকালে কমান্ডো অভিযানে জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। এ সময় ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হন। সন্দেহভাজন এক সন্ত্রাসী গ্রেফতার হয়। শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায়।

আইএসপিআর-এর সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীর নেতৃত্বে বিমান, নৌ বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের সমন্বিত অভিযান চালানো হয়। সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হওয়া কমান্ডো অভিযানের ১২/১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করে টার্গেট এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। সাড়ে ৮টায় অভিযানের সফল সমাপ্তি করা হয়।

অভিযান শেষে তল্লাসিকালে ২০ জন বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের অধিকাংশকে ধারোলো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G