আলামত সংগ্রহে আর্টিজানে সিআইডির একটি দল

প্রকাশঃ জুলাই ৩, ২০১৬ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1467429846

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় আলামত সংগ্রহ করতে গেছে সিআইডির একটি দল। এর মাধ্যমে রেস্টুরেন্টে হামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার  দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের ৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। এছাড়া ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যায়।

জানা গেছে, আলামত সংগ্রহ করার জন্যই তারা রেস্টুরেন্টে ঢুকেছেন। দলের সদস্য সিআইডির পরিদর্শক আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জাপানের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রেস্টুরেন্টে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র  জঙ্গি। তারা দেশি-বিদেশিদের জিম্মি করে। ঘটনার পর অভিযান চালাতে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন। জঙ্গিরা রাতেই তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
পরদিন শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। গ্রেপ্তার হয় একজন। ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G