‘শেখ হাসিনা এই পাপীদের বিচার করেছে ‘

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৬ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

fileনৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে এ দেশ পাপমুক্ত হতে চলেছে।

শনিবার বিকেলে মাদারীপুর শকুনী লেকের পাড়ে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুরুতে বৃক্ষমেলার উদ্বোধনকালে নৌমন্ত্রী এ কথা বলেন।

‘পাপমুক্ত হওয়ার পর দেশ এগিয়ে গেছে। শেখ হাসিনা এই পাপীদের বিচার করেছেন। একের পর এক জামায়াতে ইসলামীর নেতা নিজামী, মুজাহিদ, সাঈদী, গোলাম আযম এঁদের বিচার হলো। এই বিচারের কারণেই দেশ আজ পাপমুক্ত হতে চলেছে বলে মন্তব্য করেছেন শাজাহান খান।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনায়ন) মো. এনামুল হক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

মন্ত্রী বৃক্ষমেলার উদ্বোধন শেষে শকুনী লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G