বাস খাদে পড়ায় সিলেটে দু’বোন নিহত

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৬ সময়ঃ ২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৫ অপরাহ্ণ

bbbbbbbbসিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

শনিবার সকালে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১১) ও তাম্মি (৬)। শুভা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ ও তাম্মি নার্সারিতে পড়ালেখা করত।

গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. আবু নাসের জানান,  সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে বড়লেখাগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় অন্তত ১৫ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় শুভা ও তাম্মিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/শাআ

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G