বেপরোয়া অ্যাম্বুলেন্স ধাক্কার ঘটনায় ঢামেকে আরও একজনের মৃত্যু

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৬ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

dhamekঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে ১৫ অক্টোবর অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রমজান (৪০) নামের ঐ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  জানান, গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকের পুলিশ বক্সের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হয়েছিলেন রমজান। গতকাল গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় রমজানসহ মোট পাঁচজনের মৃত্যু হলো।

রমজানের মৃত্যুর সময় কাছে থাকা তার ছোট ভাই ইব্রাহিম জানান, রমজানের স্ত্রী সাথী আক্তারের নাকের চিকিৎসা করাতে ঢামেকে আসেন তিনি। ঢামেকে এসেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন রমজান। দুই সন্তানের জনক রমজান পেশায় দোকান কর্মচারী ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানায়। রাজধানীর কদমতলার বায়েরবাগ মেরাজনগর এলাকায় থাকতেন তিনি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G