`আমি আর প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানে না’

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৬ সময়ঃ ১০:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ অপরাহ্ণ

2015_09_05_16_44_30_rtoycnpkfl7j6hi7ei6mzdrszk5jjg_originalআগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবে সেটা আমি আর নেত্রী (শেখ হাসিনা) ছাড়া কেউ জানে না। নতুন চকম কি থাকবে সেটা শুধু আমরাই জানি।

শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের আসা বিদেশি অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কী ধরনের চমক থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ জানে না নতুন চমক কী থাকছে। রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।

সাধারণ সম্পাদক সম্পর্কে বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব স্লোগান কাজে আসবে না। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।

প্রতিক্ষণ/এডি/শা্‌আ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G