সিয়াটলে সেরা চলচ্চিত্র`আয়নাবাজি’

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৬ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

aynabazi

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরষ্কারে ভূষিত হল। তবে
আয়নাবাজি’র পক্ষে এ পুরষ্কার গ্রহণ করেন ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল।

চলচ্চিত্রটি গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় । অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই ছবিটি সিয়াটলে প্রদর্শনীর দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ছবির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব চলে ২২ অক্টোবর পর্যন্ত।

পুরষ্কার গ্রহণের পর প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, ‘চলচ্চিত্রটি বানানোর সময় আমরা জানতাম এটি বাংলাদেশের জন্য বিশ্বখ্যাতি নিয়ে আসবে। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ‘আয়নাবাজি’ নিয়ে। এরই মধ্যে দেশ জয় করেছে আয়না। এবার তার বিশ্বজয়ের পালা।’
ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘যেকোনো পুরস্কার বা স্বীকৃতি এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষগুলোর হাসিমুখ।’

আয়নাবাজি ছবিটি মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। এই ছবিতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রুম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G