নায়িকা পপিকে সমন জারি

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০১৬ সময়ঃ ১০:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৫ অপরাহ্ণ

popy_24911চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে মামলা করলেন এক প্রযোজক চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে তাতে অভিনয় না করায়।

হাজির হওয়ার সমন বুধবার পপির বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টসূত্র থেকে জানা যায়। চিত্র নায়িকা পপিকে আগামী ১ ফ্রেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য গত বছরের ১ অক্টোবর চুক্তি করেন। তিনি প্রাথমিক অবস্থায় দুই লাখ টাকা সম্মানিও গ্রহণ করেন বলে জানা যায়।

পরে বাদী ছবিটির শুটিংয়ের শিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করেন। নায়িকা শিডিউল না দেওয়ায় আইনজীবীর মাধ্যমে টাকা চেয়ে আইনি নোটিশ পাঠান বাদী। কিন্তু পপি সে নোটিশ পাওয়ার পরও তা অবহেলা করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G