হাইকোর্টের নির্দেশে ৩৪ কোম্পানির ওষুধ উৎপাদন নিষিদ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৭ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

2হাইকোর্ট ১৪ টি কোম্পানির সকল প্রকার এবং ২০ টির এন্টিবায়োটিক জাতীয় ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের একটি বেঞ্চ সোমবার এই রায় দেন।

এসব কোম্পানি গোপনে ওষুধ তৈরি বা বিক্রি করছে কি না এবং কোম্পানিগুলোর সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে প্রতি তিন মাস পর পর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে রায়ে।

ওই ৩৪ কোম্পানির মধ‌্যে ১১ কোম্পানির লাইনেন্স সরকার ইতোমধ‌্যে বাতিল করেছে বলে জানান আবেদনকারীপক্ষের আইনজীবী মনজিল মোরশেদ।

 

প্রতিক্ষণ/এডি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G