নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৭ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

Zakir-Khan-3যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী আবাসন ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ব্রোংক্স এলাকায় এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডট নিউজ পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ব্রোংক্সের নেক সেকশনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী তরুণ ব্যবসায়ী জাকির খানকে হত্যা করা হয়। এই হত্যায় প্রাথমিকভাবে তার বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ৫১ বছর বয়সী ঐ বাড়ির মালিককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত জাকির খান একজন নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে ঐ খবরে উল্লেখ করা হয়েছে।

জাকির খান যে বাড়িতে থাকতেন, সে বাড়ির মালিকই তাকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

জাকির খান নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ও খুবই জনপ্রিয় ছিলেন বলে উল্লেখ করেছেন আকবর হায়দার কিরণ।

নিউইয়র্কে একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাকির খান। এক দিন না যেতেই ঘাতকের নির্মম আঘাতে কেড়ে নিল তার প্রাণ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G