হজ্ব নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি ১০ এপ্রিল পর্যন্ত

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ১২:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ অপরাহ্ণ
ফাইল ছবি

চলতি বছর হজ্ব গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ গমনেচ্ছুদের নিবন্ধন সম্পন্ন করে নিবন্ধন সনদ গ্রহণ করতে বলা হয়েছে।

গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের (হজ্ব-১) শাখার সিনিয়র সহকারি সচিব মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পূর্ব ঘোষণা অনুসারে, গত ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা প্রাক নিবন্ধনে অনিয়মের অভিযোগ তুলে নিবন্ধন কার্যক্রম বর্জন করে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট প্রায় এক লাখ ২৮ হাজার নারী, পুরুষ ও শিশুর পবিত্র হজে যাওয়ার জন্য কোটা নির্ধারিত  রয়েছে।

 প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনার প্রাক নিবন্ধন কার্যক্রম বছরব্যাপী চলমান আছে। প্রাথমিক তালিকায় নিবন্ধনের জন্য নির্ধারিত কোটার দুই লাখ ১৭ হাজার ২শ’ ৮৮ নং ক্রমিকের মধ্যে সংশ্লিষ্ট প্রাক নিবন্ধিত হজ গমনেচ্ছু ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে ১০ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। স্ব স্ব এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিয়ে হজযাত্রীদের অনুকুলে নিবন্ধন সনদ সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়। এ সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ হলে হজনীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সময়ের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করে নিবন্ধন সনদ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/সাল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G