টেকনাফে ৬৭ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ২২ হাজার ৫ শ‘ ১৩ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের হুয়াব্রাং এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৬৭ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

টেকনাফস্থ ২ বিজিবি’র উপ-পরিচালক আব্দুল্লাহিল মামুন এক প্রেস বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ২ বিজিবি’র এই কর্মকর্তা।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G