বড়হাট আস্তানায় তিন জঙ্গি নিহত

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৭ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর এবার বড়হাট আস্তানায় অভিযান সম্পন্ন হয়েছে। এতে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

আজ দুপুর ১২টায় অভিযান শেষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, নিহতদের মধ্যে ১জন নারী ও ২জন পুরুষ জঙ্গি রয়েছে। তাদের মধ্যে একজন অনেক অভিজ্ঞ। সে সিলেটের আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে এখানে অবস্থান করেছিল।

তিনি আরো বলেন, জঙ্গিরা অত্যন্ত ট্রেইন্ড ছিলো। আবাসিক এলাকায় মানুষের ক্ষয় ক্ষতি ও বাহিনীদের প্রাণনাশ এড়িয়ে আমরা সময় নিয়ে জঙ্গিদের নির্মূল করতে সক্ষম হই।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G