আতিয়া মহলে বোমা নিস্ক্রিয়কারী দল

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৭ সময়ঃ ১১:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দল  সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে এসে পৌঁছেছে।

 র‌্যাবের এ বিশেষ দলটি আজ সোমবার সকালে শিববাড়ি পৌঁছেছে।

মূলত গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হওয়ার পর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। প্রথম পর্যায়ে সেখানে সোয়াট ও পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন। টানা চার দিন অভিযান পরিচালনা শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরেই চার জঙ্গির লাশ পাওয়া যায়। সেদিনই অভিযান শেষ করার ঘোষণা দেয় সেনাবাহিনী। তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কা করেন তারা। এর পরদিন থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত আজ সোমবার সকালে র‌্যাবের বিশেষজ্ঞ দল এসে পৌঁছায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, এখনো বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলের বাইরে অবস্থান করছে। তিনি জানান, আতিয়া মহলের ভেতর নিহত দুই জঙ্গির লাশ পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে প্রবেশ করে নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে জঙ্গিদের লাশ উদ্ধার করা হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G