যাত্রাবাড়ীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rabরাজধানীর যাত্রাবাড়ীর মাতুলাইলের কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত তিন টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১০ ব্যাটালিয়ানের ডিএডি নাজমুল ইসলাম তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে তাদের মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে এখনো পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বলেন, কাঠেরপুল এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G