খালেদা জিয়া কেন হাওরে গেলেন না?

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৭ অপরাহ্ণ

‘আপনাদের নেত্রী খালেদা জিয়া কেন হাওরে গেলেন না? তিনি তো বিরোধী দলে আছেন। তাঁর কী কাজ আছে?’ হাওর নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রশ্ন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিনের জন্য সেখানে নামকাওয়াস্তে ফটোসেশন করতে গিয়েছিল। ফিরে এসে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এ সময় তিনি হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল অভিযোগ করছেন, প্রধানমন্ত্রী কেন আগে হাওর এলাকায় গেলেন না। কিন্তু তাঁকে তো একটি রুটিন মেইনটেইন করে সেখানে যেতে হবে। সেটা তিনি করেছেন এবং যাচ্ছেন। তবে আমার প্রশ্ন, আপনাদের নেত্রী কেন সেখানে গেলেন না’?

ওবায়দুল কাদের বলেন, ‘হাওর এলাকায় সরকারি দল সার্বক্ষণিক কাজ করছে। তাদের সঙ্গে জনগণের পাশে আমাদের আওয়ামী লীগের এমপি ও স্থানীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। হাওরে যাতে এ ধরনের দুর্যোগ আর না আসে, সে জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে বনানীতে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ওবায়দুল কাদের ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G